ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

র‌্যাব-১ এর অভিযানে দু'জন ছিনতাই কারী আটক


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৩-৭-২০২৩ দুপুর ১১:৪৫
রাজধানী ডিএমপি এর অভিজাত এলাকা  ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে  ছিনতাইকারী চক্রের ০১ জন দলনেতা এবং ০১ জন সক্রিয় সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।
 
বুধবার ১২ই জুলাই র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপস্ অফিসার) মোঃ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ১২ জুলাই ২০২৩ ইং তারিখ আনুমানিক ০০.৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্কের সামনে ফুটওভার ব্রীজ এর পূর্ব পাশের নিচে পাকা রাস্তার উপর কতিপয় ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যরা ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের দলনেতা ১) মোঃ আশিক (২৪), পিতাঃ মোঃ আসাদুল ইসলাম, থানাঃ বাগাতি পাড়া, জেলাঃ নাটোর, (এ/পি থানাঃ গুলশান, ডিএমপি, ঢাকা) এবং ছিনতাই চক্রের সক্রিয় সদস্য ২) মোঃ হৃদয় (২২), পিতা-মোঃ উজ্জল, থানাঃ ধোবাউড়া, জেলাঃ ময়মনসিংহ, (এ/পি- থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা)কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে ০২ টি চাকু, ০১ টি মোবাইল ফোন এবং ০২ টি সীমকার্ড উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
 
তিনি আরও বলেন,  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীন ভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, এজাহারনামীয় আসামী, মলম/অজ্ঞান পার্টি, চোরাকারবারীদের  গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিভিন্ন অপরাধ দমনের  এই অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি