গৃহবধুকে স্বামী ও চারবন্ধু মিলে ধর্ষণ, ভিডিও ধারণ
রাজশাহী নগরীতে এক গৃহবধূকে তার স্বামীর সহযোগিতায় বন্ধুদের দিয়ে ধর্ষণ এবং গণধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চন্দ্রিমা থানায় ভুক্তভোগী গৃহবধূ স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।এর আগে গত শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে চন্দ্রিমা থানাধীন হাজরাপুকুর এলাকার সুদ ব্যবসায়ী লাইলীর বাড়িতে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর ঘটনা ঘটে। পরে ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয় বলেও অভিযোগ করেন গৃহবধূ।
ভুক্তভোগী গৃহবধূ জানান, শিরোইল কলোনি হাজরাপুকুর এলাকায় তার দ্বিতীয় স্বামী মামুনুর রশীদকে নিয়ে দেড় মাস ধরে সুদ ব্যবসায়ী লাইলীর বাসাবাড়িতে ভাড়া থাকি। গত শুক্রবার বেলা ১১টার দিকে মাথাব্যাথা সারানোর নামে তাকে জোর করে ঘুমের ওষুধ খাওয়ান স্বামী মামুন রশিদ। পরে রাত ৯টার দিকে কফির সাথে পুনরায় ঘুমের ওষুধ খাওয়ানো হয় তাকে। ওষুধ খাওয়ার ফলে অচেতন হয়ে পড়েন ওই গৃহবধূ। পরবর্তীতে ওই রাতে তার স্বামী মামুনুর রশিদসহ এক এক করে ৫ জন ব্যক্তি তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তারা। ভোরের দিকে তার অবস্থা বেগতিক হলে তাকে তেতুলের গোলা খাওয়ানোর চেষ্টা করে ধর্ষকরা।
পরে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ফোন করে অন্যান্য বন্ধুরা কুপ্রস্তাব পাঠায়। বিষয়টি নিজের ইজ্জতের ভয়ে এতদিন প্রকাশ করেননি তিনি। এবিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে