ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরায় নৃত্য শিল্পীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৩-৭-২০২৩ দুপুর ৩:৩৫
সাতক্ষীরার পাটকেলঘাটায় এক নৃত্যশিল্পকে ধর্ষনের অভিযোগে আকাশ হোসেন (২২)নামের এক যুবককে  গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৯জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় ধর্ষনের ঘটনাটি ঘটে।অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। সে পেশায় একজন নির্মান শ্রমিক ছিল বলে জানা গেছে। নির্যাতিতা ওই  নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে রেজিট্রি অফিসের পাশে বাসা ভাড়া থাকতেন বলে জানা গেছে।  
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান,নৃত্যের শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি  ভাড়া বাসায় থাকতেন ওই নারী । সেই সুত্র ধরে কিছুদিন আগে  পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সাথে। ঘটনার দিন বিকালে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ।পরে  কথামত ঘটনাস্থলে গেলে তাকে আকাশ সহ এলাকার দুই  বখাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষন করে ভিডিও চিত্র ধারন করে রাখে। এরপরে আকাশ বেশ নারীকে  ব্লাকমেইল করে ধর্ষণ করে আসছিল। অবশেষে  এই  অপমান সইতে না পেরে বুধাবার রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে ধর্ষন ও পর্নগ্রাফির  অভিযোগ এনে
পাটকেলঘাটা থানায় একটি  মামলা করেন। মামলা নং-৮।বৃহস্পতিবার সকালে আসামী আকাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ