বাকৃবিতে এগ্রোমেটিওরোলজি বিভাগের সনদ বিতরণ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'স্ট্যাটিসটিক্যাল প্যাকেজ ফর এমএস স্টুডেন্টস ইন এগ্রিকালচার' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলনে কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফ হোসেন খান রবিনের সভাপতিত্বে ও বিভাগের প্রভাষক উম্মে সুমাইয়া শাম্মীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. আবুল হাশেম, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী, এগ্রোমেটিওরোলজি বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কৃষিজ স্ট্যাটিক্যাল প্যাকেজ প্রশিক্ষণ আয়োজন করে এগ্রোমেটেরিওলজি বিভাগ। এতে মোট ১৮ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। গত ০৪ জুন শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলে কর্মশালাটি। কর্মশালায় মিনিট্যাব, আর ও এসপিএসএস বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে ড. মো. গোলাম রাব্বানী বলেন, প্রশিক্ষণের তিনটি প্যাকেজই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক কৃষির সাথে তাল মেলাতে এই কোর্স খুব উপকারি হবে। এমন প্রশিক্ষণ আয়োজনের জন্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সবাইকে ধন্যবাদ। এরকম আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে আশা করি। ড. আরিফ হাসান খান রবিন বলেন, প্রশিক্ষণের প্রতিটি সেশনই দক্ষ প্রশিক্ষার্থীদের দিয়ে ক্লাস হয়েছে। আশা করি অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সবাই উপকৃত হবে। ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরও হবে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের