ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬

৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ, লম্পট চাচা আটক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৩ বিকাল ৫:৫৮

টাঙ্গাইলের ভূঞাপুরে বন্ধুর ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসমাইল মন্ডলকে (৪২) নামে এক চা বিক্রেতার বিরুদ্ধে। এ ঘটনায় ইসমাইলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল একই গ্রামের হযরত মন্ডলের ছেলে। পারিবারিক সম্পর্কে ইসমাইল শিশুটির চাচা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ইসমাইল তার বন্ধুর মেয়েকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। পরে শিশুটির মুখ চেপে জোরপূর্বক ধর্ষণকালে ডাক-চিৎকার করে ঘর থেকে বের হয়ে তার মাকে ঘটনাটি বলে। 

এদিকে, শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বাড়িতে এসে ইসমাইলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। ওই শিশুটি স্থানীয় একটি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

শিশুর বাবা বলেন, লম্পট ইসমাইল আমার অবুঝ শিশু মেয়েটিকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। পরে মুখ চেপে অনৈতিক কাজ করে। বিষয়টি নাজির মেম্বারসহ প্রভাবশালী ব্যক্তিরা ধামাচাপা দেয়ার চেষ্টায় মিমাংসার কথা বলছেন। 

নিকরাইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাজির উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। মেয়েটির বাবা ও অভিযুক্ত ইসমাইলের সাথে পূর্ব বিরোধ রয়েছে। ঘটনাটি মিথ্যা অভিযোগ করছেন তিনি।
 
নিকরাইল ইউপি চেয়ারম্যান মো. মাসুদুল হক মাসুদ বলেন, এক শিশুর বিষয়ে অন্যের মাধ্যমে জানতে পেরেছি। সত্যতা কতটুকু জানি না।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ চেষ্টার প্রমাণ মিলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

তানোরে চটের বস্তা নিয়ে বিপাকে আলু চাষিরা:প্রশাসনের সুদৃষ্টি কামনা

মেহেরপুরে জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জের তিন অদম্য নারী পেলেন পুরস্কার, সংগ্রাম-সাহস আর সাফল্যের অনন্য দৃষ্টান্ত

বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও

ছড়িয়ে পড়ছে হাম, রামেক হাসপাতালে ১২ শিশুর মৃত্যুতে উদ্বেগ

তানোরে আলু উত্তোলনের পর ধান রোপনে ব্যস্ত কৃষক কৃষাণীরা

সাতকানিয়া-প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতন, নেপথ্যে এনসিপি নেতা

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে হিলফুল যুবসংঘের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিরামপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত-২, আহত-৬

নড়াইলে ফিলিং স্টেশনে তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ

বোয়ালমারীতে ৪ মাসেও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী তানিয়া,পরিবারে হতাশার কালো মেঘ

ঝিনাইদহে এম. এ. কালাম ফিলিং স্টেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক সফর তালুকদারকে চায় জনগণ