ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে দূধর্ষ ডাকাতি


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৩-৭-২০২৩ রাত ৮:৫৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর এলাকায় কাসেম বেপারী নামে এক ব্যবসায়ীর বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে ডাকাত দল বাড়ীর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৭৭ হাজার টাকার, ১২ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান অনেক জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাত দল কাসেম বেপারীর পুত্রবধু ও দুই নাতি নাতনিকে পিটিয়ে আহত করে।
বাড়ীর মালিক ব্যবসায়ী কাসেম বেপারী বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টা সময় মুখোশ পরিহিত ১৫/২০ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৭৭ হাজার টাকার, ১২ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান অনেক জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আমার বড় ছেলে দেলোয়ার হোসেন ডাকাতিতে বাধা দিতে গেলে ডাকাত দল আমার ছেলেকে হাত, পা বেঁধে ফেলে। এসময় আমার পুত্রবধু ও দুই নাতি নাতনি চিৎকার চেচামেচি করতে চাইলে ডাকাতরা তাদের পিটিয়ে আহত করে। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, কোরবানপুর এলাকায় ডাকাতির ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান