ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এয়ারপোর্ট রেলস্টেশন থেকে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৪-৭-২০২৩ দুপুর ১১:২
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ১৩ জুলাই ২০২৩ ইং তারিখ আনুমানিক ১৫.৩৫ মিনিটে র‌্যাব-১ উত্তরা,  এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থানাধীন ময়মনসিংহ টু ঢাকা হাইওয়ে রোডের পূর্ব পাশে বিমানবন্দর রেলস্টেশনের সামনে ফুটওভার ব্রীজ সংলগ্ন ওয়ান্ডার ইন হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে ছিনতাই চক্রের দলনেতা ১) মোঃ রকি (২৩), পিতাঃ মৃতঃ আবুল কালাম, জেলা-ঢাকা ও ছিনতাইচক্রের সক্রিয় সদস্য ২) মোঃ সাইদুল (২২), পিতাঃ মোঃ দুলু সরকার, জেলাঃ কুমিল্লা, ৩) মোঃ নাঈম হোসেন (২০), পিতাঃ মোঃ ফিরোজ ব্যাপারী, জেলাঃ চাঁদপুর, ৪) মোঃ ফরিদ (১৮), পিতাঃ মৃতঃ সেলিম, জেলাঃ পাবনাদের’কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৪ টি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এই অপরাধ দমনের আপোষহীন অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি