রাউজানে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের সাথে ধাক্কা নিহত-২
চট্টগ্রামের কাপ্তাই মহাসড়কে রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। (১৩ জুলাই) বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বৈজ্জাখালী গেইট নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরেহী আপন মামাত ও ফুফাত ভাই। এই ঘটনায় নিহত অন্ত তালুকদার (২৫) রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বুড়ির দোকান এলাকার তালুকদার পাড়া গ্রামের দোলন তালুকদার এর ছেলে ও বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ইউনিয়নের মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (৩০)। প্রত্যক্ষদর্শী সূত্রে, ব্যস্ততম সড়কের উপর কোন প্রকার বাতি বা সংকেত ছাড়াই রাতের আঁধারে বালু বোঝাই ট্রাক সড়কে অবস্থান করছিল। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে লোকজন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জানা যায়, তারা উপজেলার উরকিরচর ইউনিয়নে হারপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের জন্য বাজারে মুরগি কিনতে গিয়ে পথে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনার শিকার হন। রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই টুটন মজুমদার জানান, আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি