ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুরআন অবমাননার প্রতিবাদে সাটুরিয়ায় বিক্ষোভ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-৭-২০২৩ দুপুর ৪:১৭
সুইডেনে সরকারের ছত্রছায়ায় মহাগ্রন্থ আল কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ওলামা পরিষদ ও সর্বস্তরের তাওহিদী জনতা।
 
শুক্রবার (১৪জুলাই) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি ঐতিহ্যবাহী সাটুরিয়া বাজার থেকে উপজেলা হাসপাতালসহ গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া বাসস্ট্যান্ডে
 এসে শেষ হয়।
 
সমাবেশে সাটুরিয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওহহাবের সভাপতিত্বে বক্ত্যর রাখেন মুফতি মাওলান মো: নুরুল ইসলাম রুমানী,মাওলানা হাজী মো: ইদ্রিস আলী,মাওলানা আমিনুল ইসলাম ,
হাফেজ মাওলা মুফতি সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর গাফ্ফার, মাওলানা জহিরুল ইসলাম সিদ্দিকী ও মাওলানা আশরাফুল আলম, আলহাজ্ব  সোহরাব হোসেন প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন সুইডেনের সরকারী ছত্রছায়ায় কুরআন পোড়ানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সুইডেনে কুরআন পুড়ানোর ঘটনায় বিশ্বের মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। সুইডেন সরকারের প্রতি জনৈক যুবকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র কুরআনের কোন অবমাননা সহ্য করবে না। তারা বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার নিন্দা জানানোর দাবি জানান ও সুইডেনের সকল পণ্য বর্জনের আহবান জানান। পরে মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব