রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭ শিক্ষক, ১ গবেষক ও ২২৬ শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের ৭ শিক্ষক, ১ জন গবেষক ও ২২৬ জন কৃতি শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। রবিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারীতে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর।
বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অবদানের জন্য ২০২২ সালের অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাইরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক উৎপলানন্দ চৌধুরী এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব শেখ খালেদ মোস্তাক। বিশেষ ডীনস্ এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষক হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মো. ইব্রাহীম হোসেন মণ্ডল।
এছাড়া ২০২৩ সালের অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মন্ডল এবং ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ূন কবীর রুবেল। পি-এইচ.ডি গবেষক হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক মো. জহিরুল ইসলাম এ্যাওয়ার্ড প্রাপ্ত হন।
২০১৫ থেকে ২০২০ সালের বিভিন্ন বর্ষের পরীক্ষায় ৩.৭৫ বা তদূর্ধ্ব ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের (এম.এস-সি) ইঞ্জিনিয়ারিং এর ২৮ জন এবং (বি.এস-সি) ইঞ্জিনিয়ারিং এর ২৪ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এম.এস-সি) ইঞ্জিনিয়ারিং এর ০৬ জন এবং (বি.এস-সি) ইঞ্জিনিয়ারিং এর ২০ জন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (এম.এস-সি) ইঞ্জিনিয়ারিং এর ১১ জন এবং (বি.এস-সি) ইঞ্জিনিয়ারিং এর ৪২ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এম.এস-সি) ইঞ্জিনিয়ারিং এর ০৯ জন এবং (বি.এস-সি) ইঞ্জিনিয়ারিং এর ২৯ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এম.এস-সি) ইঞ্জিনিয়ারিং এর ১৮ জন এবং (বি.এস-সি) ইঞ্জিনিয়ারিং এর ৩৫ জন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের (বি.এস-সি) ইঞ্জিনিয়ারিং এর ০৪ জন।
এসময় সম্প্রতি অবসরপ্রাপ্ত ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাহিদুর রহমান, অধ্যাপক সি এম মোস্তফা এবং অধ্যাপক দিল আফরোজ বেগমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, যেসকল শিক্ষার্থীরা আজ পুরস্কৃত হয়েছে, তাদের দায়িত্ব আরও বেড়ে গেল। এখন তাদেরকেই নেতৃত্ব দিয়ে সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা তুলনামূলকভাবে অন্য দেশের থেকে পেছনে আছি। আমাদের বিশ্ববিদ্যালয়ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে আছে। পেছনে পড়ে থাকার জন্য শুধু প্রশাসনকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু বিভিন্ন তথ্যের প্রয়োজন হলে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের সঠিক সাড়া পাওয়া যায় না। আমাদের সঠিক জায়গায় পৌঁছাতে হলে সকলকে ( শিক্ষক-শিক্ষার্থী-গবেষক) একাসাথে কাজ করে যেতে হবে।
তিনি গবেষণায় অনুদানের বিষয়ে আরও বলেন, কিছুদিন আগেও গবেষণার জন্য কোন বাজেট ছিল না। কিন্তু এখন বাৎসরিক একটা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু শর্তসাপেক্ষে গবেষণা কাজ করতে না পারায় আমাদের শিক্ষক-গবেষকরা তা নিয়ে আসতে পারছে না। এক্ষেত্রে আমাদের সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু জাফর মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিক। এছাড়া প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?