নাঙ্গলকোটের মাহিনী-বাঙ্গড্ডা সড়কের বেহাল দশায় যেন মরণফাঁদ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাহিনী-বাঙ্গড্ডা সড়কটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় ২-৩ বছর ধরে সড়কটির বেহালদশা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে নজর নেই। সড়কটিতে কার্পেটিং উঠে বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ কারণে ছোট-বড় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন দেখা যায়, নাঙ্গলকোট উপজেলার মাহিনী বাজার সিএনজি স্টেশন থেকে বাঙ্গড্ডা বাজার সড়কটিতে বড় বড় খানাখন্দে ভরা। খানাখন্দে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষজনকে জলাবদ্ধতার মধ্যদিয়ে সড়কটি পার হতে দেখা যায়। এছাড়া এ খানাখন্দ উপেক্ষা করেও থেমে নেই সড়কে যান চলাচল। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির সর্বত্র খানাখন্দে বেহাল অবস্থা বিরাজ করতে দেখা যায়।
মাহিনী ও বাঙ্গড্ডা সড়কের চলাচল করা একাধিক ব্যক্তি বলেন, ছোট-বড় খানাখন্দের কারণে সড়কটি আমাদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটি দিয়ে যাতায়াতে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং প্রতি মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার