ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া দৌলতপুরে হানিফের মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠেছে


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭-৭-২০২৩ দুপুর ১২:৪৩
কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অন্তর্ভুক্ত রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টম মোড় এলাকায় মৃত ওহাবের ছেলের হানিফ অলিতে গলিতে দেধারছে চালাচ্ছে মাদকের রমরমা ব্যবসা। জেলা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে সফলতা পেলেও বন্ধ হচ্ছে না দৌলতপুর থানার ভাগজোত কাস্টম মোড় এলাকায় মাদকের ব্যবসা।
 
একাধিক সূত্র জানায়, ভাগজোত কাস্টম মোড় এলাকায় প্রকাশ্যে দিবালোকে ফেনসিডিল,ইয়াবা,নামে নেশাজাতীয় দ্রব্য বিক্রয় করে থাকে। এরই মধ্যে পুলিশ বেশ কয়েকবার মাদকসহ মাদক ব্যবসায় হানিফকে গ্রেফতার করলেও আইনের ফাঁক ফোকরে বেড়িয়ে এসে আবারও সক্রিয় হয়ে উঠেছে।সরেজমিন ঘুরে দেখা গেছে ভাগজোত কাস্টম মোড় পদ্মা নদীর চর ঘেঁষে ও খেলার মাঠ এলাকায় মাদক ব্যবসায়ী আর মাদক সেবীদের জন্য একটি নিরাপদ স্থান। এরা অধিকাংশ উঠতি বয়সী, নিজেরা মাদক সেবন করে এবং এলাকার প্রতিটি অলিগলিতে মাদকের ভয়াল থাবায় কিশোর ও যুবকদের গ্রাস করছে। সন্ধ্যা হলেই এসব এলাকার মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে যায়। মাদক বিক্রেতারা মাদক সেবনের জন্য উপযুক্ত স্থান হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন পরিত্যক্ত বাড়ি, পদ্মা নদীর তীর, আশপাশের ঝোপঝাড়। হানিফের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়।
 
উক্ত সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এই মাদক বিক্রেতাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে, যেন যুবসমাজ এই মরণনেশা মাদকের থাবা থেকে মুক্তি পাই।
 
এ বিষয়ে মাদক ব্যবসায়ী হানিফের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মাদক ব্যবসা করতাম এখন করি না আপনি যা করেন করেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার