কয়রায় হরিণের মাংসসহ শিকারি গ্রেফতার
খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল বাজার এলাকায় ১০ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। সোমবার (২ আগস্ট) রাতের এ ঘটনায় আজ মঙ্গলবার (৩ আগস্ট) কয়রা থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত মো. আল আমীন হোসেন (২১) সাতক্ষীরার শ্যামনগরের ১০নং সরা লক্ষ্মীখোলা গ্রামের মুসা ঢালীর ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রা সূত্রে জাো গেছে, আটককৃত হরিণ শিকারির মতোই কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্নভাবে এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যে কারণে সুন্দরবনের প্রাণিজসম্পদ বিলুপ্তির মুখোমুখি। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বন্যপ্রাণী সংরক্ষণে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানায় ওই সূত্র।
এমএসএম / জামান
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড