ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

শ্যামনগরে আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার উপর ৩ দিনব্যাপী প্রশিক্ষকের প্রশিক্ষণ অনুষ্ঠিত


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ১৭-৭-২০২৩ দুপুর ১:৩৫

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় আইওএম ও সরকারের টেকনিক্যাল সহায়তায় জেলা, উপজেলা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গণঅপসারন, উদ্ধার ও
আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার উপর ৩ দিনব্যাপী প্রশিক্ষকের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে ইউএসএআইডি (USAID)-এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রমের সহযোগিতায় এস ডি আর আর প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তন (চতুর্থ তলা) হল রুমে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধানগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসার মোঃ আঃ বাছেদ, উপজেলা সিপিপি টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল। প্রশিক্ষণে প্রশিক্ষার্থীরা কিভাবে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট করবে, দুর্যোগের বিভিন্ন সংকেত সমূহ কমিউনিটিকে জানাবে, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ও দুর্যোগ বিষয়ক সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান কর হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা।

এমএসএম / এমএসএম

জুড়ী বড়লেখার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে- এমপি মিঠু

নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ

বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১

"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের

ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল

সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার

আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত