আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে পারে এমন কোনো শক্তি নেইঃ রাউজানে কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে পারে এমন কোনো শক্তি নেই। বিএনপির নৈরাজ্য মোকাবিলা করবে প্রশাসন।যেকোনো মূল্যে বিএনপির অরাজকতা মোকাবিলা করতে হবে। বিএনপিকে চরম মূল্য দিতে হবে। আমাদের নেতাকর্মীরা সুসংগঠিত। বিএনপি সমালোচনাই করে যাচ্ছে। এখন কোরাস গাইছে। তারা দেশকে সন্ত্রাসের মধ্যে ঠেলে দিয়েছিল। রেললাইন তুলে ফেলেছে। খালেদা জিয়া বলেছিল-ঘরে ফিরে যাবে না। নব্বই দিন একটানা হরতাল করেছিল। এখন ভয় দেখাচ্ছে হরতাল করবে। সোমবার ৫লাখা গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে রাউজানে তিনি এসব কথা বলেন। রাউজান সরকারি কলেজ মাঠে সোমবার (১৭-জুলাই) এবি.এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে পাঁচ লাখ ফলের চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাউজান আসেন কৃষিমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব, মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল পালিত প্রমুখ। সকাল সাড়ে দশটায় ডাক বাংলোতে উপস্থিত হন মন্ত্রী। উদ্বোধকের বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, জ্ঞান জ্যোতি হত্যাকাণ্ডের পর মাননীয় মন্ত্রী রাউজান এসেছিলেন। আজ ২০ বছর পর এসেছেন। আমরা ৫১ রকমের পাঁচ লাখ চারা লাগাব। বেশিরভাগ ফলের চারা। আমরা যা করবো তা আরেকজন ফলো করবে। পাঁচ লাখ চারার মধ্যে রয়েছে- কাঁঠাল, চালতা, আম, নারিকেল, বাতাবি লেবু, আমড়া, জামরুল, হরীতকী, বহেড়া, গাব, লটকন, আমলকী, কাঠবাদাম, মিষ্টি তেঁতুল, আতা ইত্যাদি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার