ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নবীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৭-৭-২০২৩ বিকাল ৫:৫৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে 'দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য' শীর্ষক এক মনোজ্ঞ বিতর্ক আজ সোমবার(১৭/০৭/২০) স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন। বিতর্কের বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক এ কে এম রাশেদুল হক, প্রভাষক শিউলী পারভিন,প্রভাষক আশীষ গুহ। বিতর্কের ফলাফলে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রানার আপ হয় এবং শ্রেষ্ঠ বক্তা মোহাম্মদ হানিফ নির্বাচিত হয়।আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী সভায় প্রতিযোগিদের মাঝে ক্রেস্ট সহ প্রত্যেক প্রতিযোগীকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের কপি ও দুর্নীতি দমন কমিশনের এক সেট সুদৃশ্য পোস্টার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউসার, সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ, শিক্ষক আমেনা খাতুন, দুপ্রকের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি,সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সাংবাদিক সফিউল আলম, শুভ চক্রবর্ত্তী শুভেন্দু প্রমুখ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান