ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া দৌলতপুরের হত্যা মামলার আসামী পল্লবী থেকে গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ১২:৬
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী ও চোরাকারবারী সহ বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার  ১৬/০৬/২৩ ইং তারিখে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম ০১ জন এজাহারভুক্ত পলাতক আসামীকে রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১। অভিযুক্ত পান্না সরদার এবং ভিকটিম বজলু ও শরিফদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ থাকায়, গত ১৪ই জুন ২০২৩ইং তারিখ বিকাল আনুমানিক ১৭.০০ মিনিটে  অভিযুক্ত পান্না সরদার ও মামলার অন্যান্য অভিযুক্তদের গবাদি পশু বাদীর ক্ষেতের পাট খাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বেঁধে গেলে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র দ্বারা ভিকটিম বজলু ও শরিফ এর দেহে গুলি করে হত্যা করে। ১৬/০৬/২৩ তারিখে উক্ত ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যার নম্বর-৫৩, ধারা-১৮৩০ সালের পেনাল কোড আইনের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০২/১১৪/৩৪। দৌলতপুর থানা পুলিশ উক্ত হত্যা মামলার অন্যতম পলাতক আসামী পান্না সরদারকে গ্রেফতার করতে র‌্যাব-১ এর নিকট আইনগত সাহায্য কামনা করলে বর্ণিত মামলার আসামীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এবং ১৭ জুলাই ২০২৩ তারিখ রাত ০২.০০ মিনিটে র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে  এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ পান্না সরদারকে (৩৫) পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্পের সামনে থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় আসামীর নিকট ০১ টি মোবাইল ফোন এবং ০১ টি সীম কার্ড উদ্ধার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে র‌্যাব-১ এর অধিনায়কের পক্ষে
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)মোঃ পারভেজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদেরকে জানিয়েছেন। তিনি আরও বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি