শান্তিগঞ্জে কাঁঠালকান্ডের মূলহোতা ফ্রান্সে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বেনাপোলে গ্রেফতার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বাবুল মিয়া হত্যার মূল পরিকল্পনাকারী মইনুল হক ভারত হয়ে ফ্রান্সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) কাজী জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৭ জুলাই) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার (১৬ জুলাই) রাতে এ ঘটনায় দ্বীন ইসলাম গ্রুপের নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক ও বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে মালদার মিয়ার পক্ষের ১৬৩ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মালদার গোষ্ঠীর মৃত আসক আলীর ছেলে মইনুল হক (৩৭)। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) কাজী জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি মইনুল হক বেনাপোল পোর্ট থানা হেফাজতে আছে। সংশ্লিষ্ট থানায় তাকে পাঠানো হবে। তার নামে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা রয়েছে।
বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়, ভারতে পালিয়ে যাওয়ার জন্য ফ্রান্স প্রবাসী মইনুল হক বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায়, তিনি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। পরে তাকে গ্রেপ্তার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার সেকেন্ড অফিসার তপন কান্তি দাস বলেন, ফ্রান্সে পালিয়ে যাওয়ার সময় মইনুল হককে বেনাপোলে পোর্ট থানা পুলিশ গ্রেফতার করেছে। আসামীকে আনতে আমাদের টিম যশোরে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
Link Copied