ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

চিলাপাক সপ্রাবিতে শিক্ষক অনুপস্থিতি ৯, অন্য আরেকটিতে ৩


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ৪:৪৪
রংপুর জেলাধীন তারাগঞ্জ উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক যথা সময়ে উপস্থিত না হলেও, সরকারের শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী শিক্ষক হাজিরা খাতায় নির্ধারিত সময়ের উপস্থিতি স্বাক্ষর অনেকটাই প্রশ্নবিদ্ধ। যাহা সরকারের শিক্ষা অধিদপ্তরের সাথে এক রকম প্রতারণা ও প্রতিষ্ঠান ভিত্তিক শিশু ও কোমলমতি শিক্ষার্থীদের সাথে পাঠদানে অবহেলা বটে!
 
চলমান তথ্য উদঘাটনে চিলাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উক্ত বিদ্যালয় নিযুক্ত ৯ শিক্ষকদের মধ্যে সকলেই অনুপস্থিত(তথ্য সংরক্ষিত)।
 
উক্ত প্রতিষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকাদের অনুপস্থিতির বিষয়ে প্রধান শিক্ষক উমর ফারুক আনছারীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো, বর্তমান আমি উপজেলায় প্রশিক্ষণে আছি। 
 
প্রধান শিক্ষকের অবর্তমানে দ্বায়িত্বপ্রাপ্ত সহঃ শিক্ষক প্রশান্ত কুমার রায় আনুমানিক ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠানে এসে নিজের অনুপস্থিতির ব্যাপার তোয়াক্কা না করে অন্যান্য অনুপস্থিত শিক্ষকদের পক্ষে সুপারিশমুলক মতপ্রকাশ করেন। তার আলগা সহানুভূতির রহস্য উদঘাটনে জানা গেছে, তিনি ব্যবসায়িক চেতনা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী, তারাগঞ্জে তার স্বত্ত্বাধিকারী জুয়েলারী ব্যবসা আছে।
 
একই চিত্র কাটা বাড়ীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিলক্ষিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী ৯ঃ১৫ মিনিটে শিক্ষকদের উপস্থিতি স্বাক্ষর হওয়ার বিধান থাকা সত্ত্বেও ৩ জন শিক্ষক বিদ্যালয়ে আসেন ১০.০৫টার পর। কিন্তু হাজিরা খাতায় উপস্থিতি স্বাক্ষর দেখান ৯.১৫ মিনিটে (তথ্য সংরক্ষিত)।
 
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চিলা পাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক নিজেদের খেয়াল খুশিতে স্কুলে যাওয়া আসা করেন। নির্ধারিত সময় মত স্কুলে আসা কিংবা যাওয়া স্থানীয়দের চোখে পড়ে না। 
উল্লেখিত বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরাকে অবগত করলে তিনি বলেন, তথ্য সাপেক্ষে আপনারা সংবাদ প্রকাশ করেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব