ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

১৯ হাজার ফুট পাহাড়ের উপর দেশের পতাকা নিয়ে হাটবেন তোরসা


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১৮-৭-২০২৩ বিকাল ৬:১২
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। এরই মধ্যে তিনি অভিনয়েও নাম লেখিয়েছেন। তার অভিনীত প্রথম টেলিফিল্ম ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর আরো বেশিকিছু কাজ করেছেন তিনি। দেখা গেছে ওয়েব মাধ্যমেও। কাজ করেছেন সিনেমাতেও। তবে এ নিয়ে আপাতত বলতে নিষেধ আছে।
 
তোরসা এখন নিজেকে ব্যস্ত রেখেছেন নানা কাজে। এছাড়া নিয়মিত বিভিন্ন সামাজিক কাজে অংশ নিচ্ছেন তিনি। নতুন খবর হচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’য় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তোরসা। এ তথ্য জানিয়েছেন এ মডেল নিজেই।
 
তোরসা বলেন, এবারের পথচলাটা একটু ভিন্ন। কারণ আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েতে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। এটি জি২০ সামিটের অংশ। এটা নিঃসন্দেহে ভালো লাগার। আমার সবটুকু মেধা ও শ্রম দিয়ে চেষ্টা করব দেশের সম্মান বয়ে আনতে। সবাই আমার জন্য দোয়া করবেন।
 
জানা গেছে, আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’ শোটি আগামী ২৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। এতে জি২০ দেশের অনন্যা মিস ইউনিভার্স, ওয়ার্ল্ডস এবং আর্থদের সঙ্গে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের তোরসা অংশ নিয়ে ১৯ হাজার ফুট পাহাড়ের উপর পদধূলি রাখবেন দেশের পতাকাসহ। এতে মিস ইউনিভার্স, ওয়ার্ল্ডস এবং আর্থও থাকবে যারা শান্তি ও বন্ধুত্বের আদর্শের মাধ্যমে ক্ষমতায়নের উপর আলোকপাত করবে।
 
যারা র‌্যাম্পে হাঁটবেন তাদের মধ্যে রয়েছেন ভারতের বংশিকা পারমার, মিস আর্থ, গিউলিয়া রাগাজিনি, ইতালির মিস আর্থ, লিন্ডসে কফি, মার্কিন যুক্তরাষ্ট্রের মিস আর্থ, ইউমি কাটো, জাপানের মিস ইউনিভার্স, লুইসা বার্টন, যুক্তরাজ্যের মিস আর্থ, অ্যানাবেলা ফ্লেক। জার্মানি থেকে মিস আর্থ, বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড’র রাফাহ নানজিবা তোরসা। 
 
পুরো অনুষ্ঠান নিয়ে একটি ডকুমেন্টারি হবে। যা নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম দেখানো হবে। কান চলচ্চিত্র উৎসব সহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও এটি দেখানো হবে বলে জানান তোরসা।

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি