ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

এশিয়া কাপের সূচিতে পরিবর্তন, টাইগারদের ম্যাচ সেপ্টেম্বরে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৩ দুপুর ১২:১১

কিছুদিন ধরেই আসন্ন এশিয়া কাপের সূচি নিয়ে আলোচনা চলছে। ভারত পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ মেনে নেওয়ায় সেই সূচি আরও আগেই চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু পিসিবিতে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ এবং ভারতকে ফের পাকিস্তানে খেলাতে রাজি করানোর প্রক্রিয়ায় তা আর হয়ে ওঠেনি। তবে খসড়া একটি সূচি প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে নির্ধারিত সময়ের একদিন আগেই (৩০ আগস্ট) টুর্নামেন্টটি শুরুর কথা বলা হয়েছে।

এর আগে গতকাল (মঙ্গলবার) পিসিবি সূত্রে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল, বোর্ডের নতুন সভাপতি জাকা আশরাফ (১৯ জুলাই) এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করবেন। এর মাঝেই খসড়া সূচি সামনে আনলো ভারতীয় ওয়েবসাইটটি।

তাদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একদিন এগিয়ে ৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে। যেখানে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নবাগত নেপাল। এরপর আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ৩ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে।

কিছুদিন আগে আইসিসির সভা চলাকালেই এশিয়া কাপের সূচি চূড়ান্তের কথা জানা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসি মিটিংয়ের ফাঁকে বিসিসিআই কোষাধ্যক্ষ ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।

ধুমালের দাবি, আইসিসির বৈঠকে বোর্ড সচিব জয় শাহ এবং পাকিস্তানের বোর্ড সভাপতি জাকা আশরাফের কথা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সচিবের সঙ্গে পাক বোর্ডপ্রধানের দেখা হয়েছে। এশিয়া কাপের সূচি চূড়ান্ত, যেমনটা আগে আলোচনা হয়েছিল। পাকিস্তানে লিগ পর্যায়ের চারটি ম্যাচ হবে। শ্রীলঙ্কায় বাকি ৯টি ম্যাচ হবে। ভারতের বিপক্ষে পাকিস্তানের দুটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তৃতীয় ম্যাচের সম্ভাবনা তৈরি হলে সেটিও শ্রীলঙ্কায় হবে।’

এদিকে, টুর্নামেন্টের সূচি একদিন আগালেও, ফাইনাল আগের নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে বলে দাবি ওয়েবসাইটটির। ১৭ সেপ্টেম্বর হবে এবারের এশিয়া কাপের ফাইনাল। টুর্নামেন্টের গ্রুপ ‌‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে। 

এমএসএম / এমএসএম

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ