ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানের ডাঃ রাজা মিয়া স্কুলে গাছের চারা বিতরণ ও রোপন উৎসব


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৯-৭-২০২৩ দুপুর ৪:১

চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রাউজানের প্রতিটি শিক্ষাঙ্গনে ফুল ও ফল গাছের বাগান সৃজন করা হয়েছে। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে পুরো উপজেলা গ্রিন রাউজানের পরিচিতি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় রাউজানের এই উদ্যোগ অনুকরণীয়। বুধবার (১৯ জুলাই) দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে
ছাত্রছাত্রীদের মধ্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি প্রদত্ত  ফলজ চারা বিতরণ ও চারা রোপন কর্মসূচি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম। অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নেজাম উদ্দিন রানা। বক্তব্য রাখেন শিক্ষক অপর্ণা বড়ুয়া, আকবর হোসেন, রুবেল মহাজন, মনি মহাজন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান