আরজেএফ রাজশাহী জেলা সম্মেলন: সভাপতি মাখন,সেক্রেটারি আলামিন
"প্রশিক্ষিত সাংবাদিক সমাজ আমাদের প্রত্যাশা" প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার নিবন্ধিত সাংবাদিক সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর রাজশাহী জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধা সাড়ে ৭টায় সম্মেলন শেষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সাংবাদিক শাহিন সাগরের সঞ্চালনায় রাজশাহী জেলা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর আহবায়ক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম জহিরুল ইসলাম ।
সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ কেন্দ্রীয় সি: ভাইস-চেয়ারম্যান সেকেন্দার শেখ, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান সোনা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ও আরজেএফ রাজশাহী জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব আল আমিন হোসেন।
দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে সভাপতি আবু কাওসার মাখন, সিনিয়র সহ-সভাপতি নুর কুতুবুল আলম, সহ সভাপতি-শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক-শেখ রহমতুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক এফ ডি আর ফয়সাল, সাংগঠনিক সম্পাদক ওদুদুজ্জামান সুবাস, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ শাহীন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল খান, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আক্তার হোসেন হীরা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরবিএস পাভেল, মহিলা বিষয়ক সম্পাদক নূর জাহান আক্তারী মিতা এবং শাহিনুর রহমান সোনা, মো: রেজাউল করিম, মাজহারুল ইসলাম চপল, আলাউদ্দীন মন্ডল, হাবিল উদ্দীন ও আবুল হাসেম'কে নির্বাহী সদস্য করে রাজশাহী জেলা আরজেএফ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এস.এম জহিরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied