শ্যামনগরে দুর্ধর্ষ ডাকাতি
সাতক্ষীরার শ্যামনগরে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামে রঘুনাথ মন্ডলের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানাদিয়ে ৪লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এঘটনায় থানা পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শ্যামনগরে বিগত দুই সপ্তাহ ধরে চুরি, ডাকাতি ও অজ্ঞান পাটির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উপজেলা ব্যাপী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পরিবারিক সূত্রমতে, গভির রাতে মুখোশধারী ডাকাতদল বাড়ির প্রধান ফটোকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। একপর্যায়ে আলমারীতে রক্ষিত ২টি স্বর্ণের রুলি, ২টি স্বর্ণের সাখা, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি ও ২টি স্বর্ণের কানের দুল সহ নগত ১১হাজার টাকা লুট করে।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত