ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে প্রাথমিকের নব যোগদানকৃত শিক্ষকদের বরণ ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২০-৭-২০২৩ বিকাল ৫:৭
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে ও শিক্ষক সমিতির পরিচালনায় বৃহস্পতিবার (২০শে জুলাই) সকালে শান্তা কমিউনিটি সেন্টারে উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিনের সভাপতিত্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ইং সালের নব যোগদানকৃত শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহাম্মেদ,গেষ্ঠ অব অনার উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম। 
 
এছাড়াও বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ইয়াকুব আলী,শিক্ষক সমিতির সহ সভাপতি প্রধান শিক্ষক কুশমত আলী,যুগ্ন সম্পাদক প্রধান শিক্ষক রমজান আলী,শিক্ষক সমিতির সম্পাদক মোকবুল হোসেন,অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হাসনাত নুরুল কবির,প্রধান শিক্ষক আনিসুর রহমান, অবঃ প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,নব যোগদানকৃত শিক্ষক মিল্টন খন্দকার, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী। সভায় নব যোগদানকৃত ১১৯জন শিক্ষককে ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয় এবং অবসরপ্রাপ্ত ১০জন শিক্ষকদেরকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক দিলারা বেগম।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির