বাঁশখালীতে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়ে নুরুল মোস্তফা সংগ্রাম
চট্টগ্রামের বাঁশখালীতে ইউপি মেম্বার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌরসভাস্থ সিকদার ম্যানশনে উপজেলা ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের আহ্বায়ক ইব্রাহীম সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও আওয়ামী নেতা নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।
উপজেলা মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সদস্য সচিব ও পুকুরিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা রায়ান জান্নাতের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংক জলদি, বাঁশখালী শাখা ইনচার্জ মোরশেদুল আলাম,গণ্ডামারা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ ওসমান গণী,মুফতি মাওলানা আব্দুস ছামাদ সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলাম ফাউন্ডেশন লোহাগড়া ইনচার্জ মাওলানা নুরুল হক সিকদার,পুকুরিয়া ইউপি সদস্য এমদাদ উল্লাহ, সাধনপুর ইউপি সদস্য দেলোয়ার হোসেন,মহিলা সদস্যা দ্বীপ্তি দাশ,খানখানাবাদ ইউপি সদস্য দিদারুল আলম,ইউপি সদস্য মোঃ লেয়াকত, কালীপুর ইউপি সদস্য মোঃ ফরিদ,কাথরিয়া ইউপি সদস্য সৈয়দ আহমদ,সরল ইউপি সদস্য মোঃ সেলিম উদ্দিন, শীলকূপ ইউপি সদস্য আ.ক.ম আশিক চৌধুরী,চাম্বল ইউপি সদস্য নুরুল হোসাইন,শেখেরখীল ইউপি সদস্য মোঃ জাকের উল্লাহ, ছনুয়া ইউপি সদস্য তারেক রহমান,পুঁইছড়ি ইউপি সদস্য মুরিদুল আলম, বৈলছড়ী ইউপি সদস্য মোঃ রমিজ উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশন বাঁশখালীর পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য নুরুল মোস্তফা সিকদার সংগ্রামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মতবিনিময় সভায় ইউপি সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম বলেন,আপনাদের আন্তরিকতা ও ভালোবাসায় আমি জেলা পরিষদ সদস্য হতে পেরেছি,সুতরাং আমি যতদিন আছি ততদিন আপনাদের পাশে থেকে বাঁশখালী ও বাঁশখালীর মানুষের কল্যাণে কাজ করে যাবো,আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবো।প্রান্তিকের জনপদে কিভাবে অবকাঠামো উন্নয়ন করা যায় সেই বিষয়ে সব সময় আপনাদের নিয়ে পরামর্শ করে কাজ করে যাবো,জেলা পরিষদ থেকে যতো বরাদ্দ পাবো সব বরাদ্দের কাজ যাতে বাঁশখালী প্রতিটি ইউনিয়নে হয় সেভাবেই কাজ করে যাচ্ছি,স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে পরস্পরের সহযোগী হয়ে উন্নয়ন মূলক কাজ করতে হবে।আর চট্টগ্রাম জেলা পরিষদের উন্নয়নের চলমান অগ্রগতিকে আরো সমৃদ্ধিশালী ও বেগবান করার লক্ষ্যে জেলা পরিষদ চেয়ারম্যান এটি এম পেয়ারুল ইসলামের নির্দেশনা মোতাবেক জেলা পরিষদ সদস্যরা প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় বাঁশখালী উপজেলার জন্যে যতো বরাদ্দ পাবো সব বরাদ্দ জনগণের মাঝে বিলিয়ে দিয়ে উন্নয়ন মূলক কাজ করার আপ্রাণ চেষ্টা করে যাবো।দায়িত্বশীলরা যদি আন্তরিকভাবে পরস্পরের সহযোগী হয়ে কাজ করি তাহলে উন্নত ও সমৃদ্ধিশালী বাঁশখালী গড়তে সক্ষম হবো ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied