ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাজধানীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৩-৮-২০২১ বিকাল ৫:০

রাজধানীর উত্তরা পূর্ব থানায় মো. লিটন (৪৫) নামে মাদক মামলায় রিমান্ডে থাকা এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লিটন বগুড়ার কাহালু থানার পাল্লাপাড়া গ্রামের সলেমান প্রামাণিকের ছেলে। সোমবার (২ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখনো লিটনের বর্তমান ঠিকানা বা পরিবারের কারো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন ও টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদের উপস্থিতিতে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা গেছে, গত ৩১ জুলাই রাজধানীর উত্তরা এলাকা থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ লিটনকে আটক করেন র‌্যাব-১ সদস্যরা।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারের পর পুলিশ লিটন নামে ওই আসামিকে দুই দিনের রিমান্ডে নেয়‍া হয়। রিমান্ডের প্রথম দিন রাতে থানার লকআপে ওই আসামি আত্মহত্যা করেন। থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে আত্মহত্যার বিষটি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি থানার হাজতখানায় যারা দায়িত্বে ছিলেন তাদের কারো কোনো অবহেলা আছে কি-না তা খতিয়ে দেখে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

এ বিষয়ে উত্তরা জোনের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরিপেক্ষিতে সিসিটিভি ফুটেজ দেখেছি। একাধিক মাদক মামলার আসামি মো. লিটনকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা পূর্ব থানায় রিমান্ডে আনা হলে সোমবার রাত ৩টার দিকে হাজতে থাকা কম্বলের দ্বারা ভেন্টিলেটরের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার দাশকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তাপস কুমার দাস জানান, লিটন নামে ওই ব্যক্তি মাদকাসক্ত ছিল। লকআপের ভেতরে থাকা কম্বল ছিঁড়ে ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন