ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রাতে সাকিবের বিপক্ষে খেলবেন লিটন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২৩ দুপুর ১২:৩৩

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সারে জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাবেন লিটন দাস। আর মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। দুই বাংলাদেশী ক্রিকেটার দুই দলে খেললেও আজ রাতে এক ম্যাচেই দেখা যাবে দুজনকে।

কারণ আসরের দ্বিতীয় দিনে জাগুয়ার্সের মুখোমুখি হচ্ছে টাইগার্স। আজ দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে। তাই বাংলাদেশী ক্রিকেট ভক্তদের জন্য দিনটি উপভোগের। 

কানাডার এই লিগে জাগুয়ার্সের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন। তাছাড়া ব্যাট হাতে দলকে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্বও থাকবে এই উইকেটকিপার ব্যাটারের কাঁধে।

ইতোমধ্যেই কানাডায় দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন। এবারের আসরে লিটন ছাড়াও সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এই তালিকায় আছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা।

এদিকে টাইগার্সের আইকন হিসেবে আছেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডারের ওপর অনেকটাই নির্ভরশীল থাকবে দল। তবে সাকিব ছাড়াও আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শারফানে রাদারফোর্ডের মতো তারকা ক্রিকেটাররা স্কোয়াডে আছেন। 

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত