ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক রব্বানী


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২১-৭-২০২৩ দুপুর ২:৪৯

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র সংবাদধর্মী সংগঠন চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় ও দ্যা বাংলাদেশ ট্যুডে এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের চুয়েট প্রতিনিধি মো. গোলাম রব্বানী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিকাল ৫ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি জিওন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, তড়িৎ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জিতু প্রকাশ ধর, চুয়েটের উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মুহাম্মদ ফজলুর রহমান এবং নিরাপত্তা বিভাগের প্রধান আনিসুজ্জামান খান। এছাড়াও অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির বিদায়ী কমিটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল আলম। এরপর নতুন কমিটির সভাপতির পতাকা স্মারক হস্তাত্বর করেন বিদায়ী সভাপতি জিওন আহমেদ। সমিতির নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক যায় যায় দিন প্রতিনিধি তাসনিয়া মাশিয়াত, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের চুয়েট সংবাদদাতা হাবিব আসলাম , দপ্তর সম্পাদক দৈনিক কালবেলার চুয়েট প্রতিনিধি জেরিন সুলতানা শাওন, অর্থ সম্পাদক চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি তানবির আহমেদ, প্রচার  সম্পাদক দৈনিক সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি মুহাম্মদ ফাহিম উদ্দিন, আইটি সম্পাদক দ্যা ডেইলি বাংলাদেশ প্রতিনিধি ইস্পিতা জাহান সুমা এবং কার্যকরী সদস্য চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি আসহাব লাবিব ও সজিব কুমার কর।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান