ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শতকোটি টাকার জমি উদ্ধার করে সরকারী অফিস স্থানান্তর করলো ঢাকা জেলা প্রশাসন


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২১-৭-২০২৩ বিকাল ৬:১৮
সচিবালয়ের ঠিক বিপরীতে ২৯, তোপখানা রোড ঠিকানায় অবস্থিত প্রায় ২০ কাঠা খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। জমিটি উদ্ধারের পাশাপাশি জেলা প্রশাসনের অধীনস্থ রমনা রাজস্ব সার্কেল ভূমি অফিসটি এ জমিতে অবস্থিত ভবনে স্থানান্তর করা হয়েছে।  শত বছর ধরে বেদখল থাকা সরকারের মহামূল্যবান জমিতে অবশেষে সরকারের একটি দফতরের নিজস্ব ঠিকানা হলো। মহানগরীর জনগণের ভূমি সেবা প্রপ্তিতে ভবনটি গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন অনেকে।  সরকারের অনেক দফতরের যেখানে নিজস্ব ঠিকানা নেই, সেখানে বিপুল পরিমান জমি দুষ্কৃতকারীদের দখলে থাকায় বিস্ময় প্রকাশ করেছেন বিশিষ্ট জনেরা। 
গত ২০ জুলাই ২০২৩ রোজ বৃহস্পতিবার বিকাল ৪:০০ ঘটিকায় জেলা প্রশাসক, ঢাকা জনাব মোহম্মদ মমিনুর রহমান ২৯ নং তোপখানা রোডস্থ রমনা থানাধীন রমনা মৌজায় উদ্ধারকৃত সিটি ১নং খতিয়ানের ২১১৩ নং দাগের ভূমির উপর নির্মিত রমনা রাজস্ব সার্কেল অফিস, ঢাকা কালেক্টরেট অফিসার্স ক্লাব ও ঢাকা কালেক্টরেট অফিসার্স ফোরাম এর কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। 
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ঢাকার উপপরিচালক জনাব মো:  রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল. এ) জনাব পারভেজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো: শিবলী সাদিক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম হেদায়েতুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর, ঢাকা জনাব মামনুন আহমেদ অনীক, সহকারী কমিশনার (ভূমি), রমনা রাজস্ব সার্কেল, ঢাকা জনাব মুহাম্মদ মামুনুল হক ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, সমাজের একটি গোষ্ঠীর লক্ষ্যই থাকে সরকারের সম্পদ বেআইনিভাবে দখল করে অবৈধ উপার্জন করা। সরকারের বিপুল পরিমাণ সম্পদ দেখাশুনা করার জন্য জনবল সংকটসহ বেশকিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জেলা প্রশাসন, ঢাকা প্রতিনিয়ত খাসজমি, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি উদ্ধার করছে। এগুলো উদ্ধারের পাশাপাশি যথোপযুক্ত ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হচ্ছে যাতে করে পুনরায় বেহাত হবার সম্ভাবনা না থাকে। এরই ধারাবাহিকতায় আজ রমনা ভূমি অফিসটি এ প্রাঙ্গণে স্থানান্তর করা হলো। 

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি