ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেফতার ১


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-৭-২০২৩ বিকাল ৬:২৭
মানিকগঞ্জে খলিল মোল্লা (৪৫) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তির শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় পবিত্র কুমার মন্ডল (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার পবিত্র কুমার মন্ডল মানিকগঞ্জ সদর উপজেলার এগারোশ্রী গ্রামের খিতীশ চন্দ্র মন্ডলের ছেলে।
 
জানা যায়, ভুক্তভোগী খলিল মোল্লা নামের ওই প্রতিবন্ধী লোকটি বেশিরভাগ সময় মানিকগঞ্জ সদর  উপজেলার কৈতরা বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন লোকজনের কাছে হাত পেতে টাকা চেয়ে নিয়ে তার জীবিকা নির্বাহ করেন। গত ১৬ জুলাই রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার কৈতরা বাজারে তিনি ডা. পরেশ চন্দ্র মন্ডলের আখি ফার্মেসীতে সাহায্যের জন্য যান। তখন দোকানে থাকা কর্মচারী পবিত্র কুমার মন্ডলের কাছে লুঙ্গী ও টাকা চান সাহায্য চান তিনি। এসময় পবিত্র কুমার মন্ডল তাকে পরে দিবেন বলে দোকানের সামনে হতে চলে যেতে বলেন। কিন্তু বুদ্ধিপ্রতিবন্ধি খলিল মোল্লা যেতে না চাইলে আসামী পবিত্র কুমার মন্ডল তার দোকানে থাকা অ্যাসিডের বোতল হতে সিরিঞ্জে অ্যাসিড ভর্তি করে খলিল মোল্লার গায়ে অ্যাসিড নিক্ষেপ করেন। সেই অ্যাসিড লেগে খলিল মোল্লার পিঠ ও ডান হাতের বাহু ঝলসে যায়।
 
এ ঘটনায় ২০ জুলাই বৃহস্পতিবার ভুক্তভোগী খলিল মোল্লার ভাতিজি সালমা খাতুন বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বুদ্ধিপ্রতিবন্ধি খলিল মোল্লাকে অ্যাসিড নিক্ষেপের ঘটনার মামলায় আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব