ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শুরু হল জাতীয় খরা সম্মেলন


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২২-৭-২০২৩ দুপুর ১:৩
খরা নিয়ে জনমত তৈরি ও সংকট উত্তোরণে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে জাতীয় খরা সম্মেলন ২০২৩ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একডেমিক ভবনে এ সম্মেলন শুরু হয়। দিনব্যাপী এ অধিবেশনে চারটি সেশন অনুষ্ঠিত হবে।
 
সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি এএনকে নোমান। খানির সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ওমর ফারুক চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, একশন এডের কান্ট্রি ডিরেক্টর ফারা কবীর প্রমুখ। 
 
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অক্সফাম বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সুলতানুল ইসলাম ও অধ্যাপক হুমাউন কবীর প্রমুখ। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য