ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যমুনা নদীতে বালু উত্তোলন, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৩ দুপুর ৩:৭

বালু মহলের নামে বাংলা ড্রেজারের মাধ্যমে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে টাঙ্গাইলের যমুনা নদীর ফসলি জমি কেটে বঙ্গবন্ধু সেতু এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতেছে বালুখেকোরা। ফলে চরাঞ্চলের ফসলি জমি ভেঙে বিলীন হচ্ছে যমুনার নদী গর্ভে। এছাড়াও বঙ্গবন্ধু সেতু এলাকাতেও দিন দিন বাড়ছে নদীর গভীরতা।

এদিকে, বঙ্গবন্ধু সেতু (কেপিআই) এলাকায় অবৈধভাবে বালু উত্তোন বন্ধে অভিযান পরিচালনা করছেন বঙ্গবন্ধু সেতু  সেতু নৌ-পুলিশ ফাঁড়ি। অভিযানে বাংলা ড্রেজার ও বাল্কহেড জব্দসহ বালু উত্তোলনকারীদের আটক করে জেল-জরিমানা করা হচ্ছে। গত ১৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের উঁচু উঁচু অসংখ্য চরের ফসলি জমি তলিয়ে যাওয়ায় সেতু  (কেপিআই) অংশে বেলুরচর ও চরবিদ্র চাপড়ি এলাকা থেকে বাংলা ড্রেজার ও বাল্কহেড (ভলগেট) ড্রেজার দিয়ে খুব  সহজেই বালু উত্তোলন করা যায়। এতে করে নৌকা দিয়ে চর কেটে বালু বিক্রি করছেন বালু প্রভাবশালীরা।

চরাঞ্চলবাসীরা জানান, নৌ-পুলিশকে ফাঁকি দিয়ে অবাধে প্রভাবশালীরা শ্রমিক দিয়ে বাংলা ড্রেজার ও বাল্কহেডের মাধ্যমে অবাধে বালু উত্তোলন করে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। লোক দেখানো মাঝে মধ্যে যমুনা নদীতে পুলিশ অভিযান চালিয়ে শ্রমিকদের আটক করলেও ধরাছোঁয়ার বাইরে থাকে প্রভাবশালীরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, সেতু (কেপিআই) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান হচ্ছে। ইতোমধ্যে গত ২ দিনে ১০ জনকে আটক করে মামলা এবং ব্যবহৃত বাংলা ড্রেজার ও বাল্কহেড জব্দও করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ-পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত