রাবি চলচ্চিত্র সংসদের তিন দিনব্যাপী ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মাণ কর্মশালা
রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে তরুণদের জন্য ওয়েবসিরিজ ও চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে আগামী শুক্রবার। রাজশাহী নগরের কাজলা এলাকার হেরিটেজ আর্কাইভসের সম্মেলনকক্ষে তিনদিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন কলকাতার তথ্যচিত্র নির্মাতা শান্তনু সাহা, রাজশাহীর তথ্যচিত্র নির্মাতা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভগের অধ্যাপক সাজ্জাদ বকুল, চলচ্চিত্রনির্মাতা ও সিনেমাটোগ্রাফার শাহারিয়ার চয়ন এবং চলচ্চিত্র সম্পাদক রোকনুজ্জামান রিপন।
পাঁচশত টাকা রেজিস্ট্রেশন ফি'র মাধ্যমে যে কেউ এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। ২৫ জুলাই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক পেইজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
রাজশাহীর তথ্যচিত্র নির্মাতা অধ্যাপক সাজ্জাদ বকুল বলেন, সোয়া শতকের ইতিহাসে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে চলচ্চিত্র আজ সবচেয়ে শক্তিশালী শিল্পমাধ্যম। মাঝে টেলিভিশন এসে তাতে যোগ করেছে নতুন মাত্রা। আর এখন ভিজ্যুয়াল মিডিয়ায় নতৃন দৃশ্যপট হাজির করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা ওটিটি। ওয়েবসিরিজসহ নানা ধরণের কনটেন্টের মাধ্যমে বিশ্বজুড়েই চলচ্চিত্র-টেলিভিশন সবখানে প্রভাব ফেলছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ নানা ধরনের ওটিটি প্ল্যাটফর্ম।
তিনি আরও বলেন, বাংলাদেশেও নানা ধরনের স্ট্রিমিং প্ল্যাটফর্ম দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। এরই মাঝে রাজশাহী থেকে রাজশাহীর তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম শাইকের নির্মিত ওয়েবসিরিজ 'শাটিকাপ' চরকিতে রিলিজ হওয়ার পর দেশে-বিদেশে দারুণ সাড়া ফেলে। রাজশাহীতে এখনো ওয়েবসিরিজ নির্মাণের কর্মযজ্ঞ চলছে। চলচ্চিত্রের পাশাপাশি তরুণদের ওয়েবসিরিজের প্রতি আগ্রহও লক্ষণীয়। প্রশিক্ষনার্থীদের বড় পর্দার চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র নির্মাণে সহায়তা করবে এই কর্মশালা।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied