ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে মৃত্যুর প্রায় ২ মাস পর ব্যবসায়ীর লাশ উত্তোলন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩-৮-২০২১ বিকাল ৫:৩৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে মৃত্যুর ১ মাস ২৫ দিন পর মঙ্গলবার (৩ আগস্ট) বাবলু মিয়া নামে এক ব্যবসায়ীর লাশ উত্তোলন করা হয়েছে। বাবলু পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের আব্দুস ছাত্তার মোল্লার ছেলে।

সরেজমিন উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর কবরস্থানে গিয়ে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার উপস্থিতিতে লাশ উপত্তোলন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন- এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক, শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন অ্যান্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ, সহকারী উপ-পরিদর্শক বিপ্লব হোসেন, পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু, ইউপি সদস্য হাশেম আলী, স্থানীয় সাংবাদিকসহ থানা পুলিশের বেশকিছু সদস্য।

বড় মহারাজপুর কবরস্থানে প্রচুর স্থানীয় উৎসুক মানুষ লাশ উত্তোলন দেখতে ভিড় করেন। বেলা ১১ থেকে লাশ উত্তোলন কাজ শুরু হয়ে দুপুর ১টায় সমাপ্ত হয়।

মৃত বাবলু মিয়ার ভাই আবুল হোসন জানান, কাপড় ব্যবসায়ী বাবলু মিয়া শাহজাদপুর পৌর শহরের রূপপুর দক্ষিণপাড়ায় জনৈক ইয়াছিনের বাড়ির তৃতীয় তলায় ভাড়াটে হিসেবে স্ত্রী রেখা খাতুন ও দুই মেয়ে নিয়ে বসবাস করতেন। ৯ জুন রাত আনুমানিক দেড়টায় বাবলুর স্ত্রী জানায় বাবলু অসুস্থ হয়ে পড়েছে। আমরা তার বাসায় গিয়ে দেখি বাবলু মারা গেছে। পরদিন বড় মহারাজপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন অ্যান্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ জানান, বাবলু মিয়ার মৃত্যুর বিষয়ে তার বড় ভাই আবুল হোসেন গত ১৯ জুলাই আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার ছোট ভাই বাবলুর মৃত্যু স্বাভাবিক ছিল না। তাই আদালতের নির্দেশে বাবলু মিয়ার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বাবলু মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা