ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধারের পর সনাক্ত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৩ বিকাল ৫:০

চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া সমুদ্র সৈকতের খানখানাবাদ পয়েন্ট থেকে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ,পরে সনাক্ত করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সমুদ্রে মাছ ধরতে যাওয়া স্থানীয় জেলেরা অজ্ঞাত মহিলার লাশটি দেখতে পায়,এসময় স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে শনিবার সকাল আনুমানিক ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এস আই তানভীর ও এস আই মাকসুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় (৭০) বয়োবৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়,পড়ে থাকা লাশের খবরটি এলাকায় ছড়িয়ে পড়ার পর উদ্ধারকৃত লাশটি ৪ নং বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের মৈজার বর বাড়ির মৃত খাইর আহমেদর স্ত্রী মানসিক ভারসাম্যহীন কাজমা খাতুন (৭০) নামের এক বৃদ্ধামহিলার লাশ বলে জানা গেছে।সে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিল,শুক্রবার দুপুরে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি কাজমা খাতুন।

এ ব্যাপারে খানখানাবাদ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুজিবুর রহমান জানান,আমি ছুটিতে আছি,তবে বাঁশখালী সমুদ্র সৈকতে অজ্ঞাত লাশের খবরের বিষয়ে স্থানীয়দের কাছ জানতে পেরে এস আই তানভীর ও এস আই মাকসুদের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে।উদ্ধারকৃত মহিলার লাশ রত্নপুর এলাকার খাইর আহমদের স্ত্রী মানসিক ভারসাম্যহীন কাজমা খাতুন (৭০) বলে জানা গেছে,মুলত ওই মহিলা দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলো বলে তাদের পারিবারিক সুত্রে জানা গেছে,এরই প্রেক্ষিতে ওই এলাকার ইউপি সদস্য সাহাব উদ্দিনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির