১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১
রাজধানীর ভাটারা থানাধীন যুমনা ফিউচার পার্ক এলাকা থেকে শনিবার (২২ জুলাই ২০২৩ ইং তারিখ) আনুমানিক ২১.০০ মিনিটে ০১ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী’কে গ্রেফতার করেছে র্যাব-১ উত্তরা, ঢাকা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে আসছে তারই ধারাবাহিকতায় র্যাব-১ উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দায়রা-৮০৬২/১৭, সি, আর-৯৩২/১৭, ধারাঃ এন আই এ্যাক্ট ১৩৮ এ ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১৪,৫৬,৯৩০/- টাকা জরিমানা এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকায় অবস্থান করছে এবং উক্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ আবুল কাশেম (৪১) কে গ্রেফতার করে আভিযানিক দলটি। এ সময় ধৃত আসামীর নিকট হতে ০১ টি মোবাইল ফোন এবং ০১ টি সীম কার্ড টাকা উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied