ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চুয়েটে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা তৈরিতে মশক নিধন সপ্তাহ পালিত


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৩-৭-২০২৩ দুপুর ৩:৩৯

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ডেঙ্গু রোগ প্রতিরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মশক নিধন সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে। (২৩-জুলাই) রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা-সহ বিভিন্ন পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, সেন্টার চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী এক সপ্তাহব্যাপী ক্যাম্পাসজুড়ে উক্ত মশক নিধন কর্মসূচি চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান