ভেদরগঞ্জে জীবিতকে মৃত দেখিয়ে বিধবা ভাতা বন্ধ ,অন্যের নামে বরাদ্দ
শরীয়তপুরের ভেদরগঞ্জে হালিমা বেগম (৮১) নামে এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে তার বিধবা ভাতার কার্ড বাতিল করা হয়েছে। বিগত ৫ মাস যাবত তিনি বিধবা ভাতাবঞ্চিত রয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে তার নাম পরিবর্তন করে পারুল বেগম (৫৫) নামে অন্যজনকে বিধবা ভাতার কার্ড বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার জাহাঙ্গীর দালাল এর বিরুদ্ধে। শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কোরালতলী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।এ বিষয় নিয়ে ইতোমধ্যে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তাদের অবহিত করেছেন ভুক্তভোগী হালিমা বেগমের পরিবার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হালিমা বেগম রামভদ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কোরালতলী গ্রাম এলাকার মৃত আব্দুল শুকুর বেপারির স্ত্রী। তিনি অত্যন্ত গরিব হওয়ায় সাবেক চেয়ারম্যান সাজাহান ঢালী ওই বৃদ্ধার নামে বিধবা ভাতার কার্ড করে দেন।ভুক্তভোগী জানান, আমি ভাতার কার্ড পাওয়ার পর থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর ১ হাজার ৫শ টাকা করে পেয়েছিলাম। কিন্তু গত তারিখে আমার টাকার কোনো মেসেজ না আসায় আমি উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি আমাকে মৃত দেখিয়ে পারুল বেগমের নামে ভাতার কার্ড করে দিয়েছেন মেম্বার জাহাঙ্গীর দালাল।
এ বিষয়ে হালিমা বেগম আরও বলেন, আমি জীবিত থাকার পরও মেম্বার জাহাঙ্গীর আমাকে মৃত দেখিয়ে আরেকজনের নামে কিভাবে টাকা খেয়ে ভাতার টাকা পরিবর্তন করে দিয়েছে। আমি জীবিত থাকার পরও মেম্বার আমাকে মৃত দেখাল। আমি গরিব মানুষ এক ছেলে প্রতিবন্ধী কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটে, এই টাকা দিয়ে ওষুধ খেয়ে বেঁচে আছি। আমি মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চাই।
এ বিষয়ে মেম্বার জাহাঙ্গীর দালাল বলেন, ভুল বসতো কারণে এটা হয়েছে, আমি নতুন করে হালিমার নামে বিধবা ভাতার ব্যবস্থা করে দিব।
এ বিষয়ে রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদার বলেন, জীবিত মানুষ মৃত দেখিয়ে ভাতার কার্ড পরিবর্তনের বিষয়ে আমি কিছুই জানি না। আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি। তবে মেম্বার যদি করে থাকেন তাহলে খুবই খারাপ করেছে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজান বলেন, আমি বিষয়টা সম্পর্কে অবগত নই। তবে কেউ যদি নাম পরিবর্তন করে তাহলে চেয়ারম্যানের রেজুলেশন লাগে। যদি মেম্বার এমন কাজ করে থাকে তাহলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন,অভিযোগ পেয়েছি, সমাজসেবা অফিসারকে তদন্ত করতে দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
মহাসড়কে যানজট সৃষ্টির দায়ে বাসচালককে জরিমানা
নেত্রকোণার চুরির ঘটনায় গাজীপুর থেকে চোরচক্রের তিন সদস্য গ্রেফতার-চোরাই মালামাল উদ্ধার
লালমনিরহাটে চালুর এক ঘণ্টার মাথায় ব্রিজে ফাটল: হাতীবান্ধায় ১৩ কোটির প্রকল্পে অনিয়মের অভিযোগ
বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
কালকিনিতে ২কেজি গাঁজাসহ ৩মাদককারবারীকে আটক করেছে পুলিশ
মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন গোলজার হোসেন
Link Copied