ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা'র বার্ষিক মিলন মেলা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৩-৭-২০২৩ বিকাল ৫:৫১

কুমিল্লার বরুড়া উপজেলার সামাজিক সংগঠন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা'র বার্ষিক মিলন মেলা, গুণীজন সম্মাননা, ও মেজবান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই শুক্রবার সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাজধানী ঢাকার শাহজাহানপুর রেলওয়ে অফিসার্স ক্লাবে ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল (এমপি)। আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, এসকিউ গ্রুপ ও এস কিউ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীম, হকস বে লিমিটেড চেয়ারম্যান মোঃ আবদুল হক, অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন, ছোট তুলাগাঁও মহিলা কলেজের দাতা সদস্য মোঃ তোফাজ্জল আলী, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার,  যুগ্ম সচিব মোঃ শাহ আলম, বরুড়া পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বকতার হোসেন বখতিয়ার, ঢাকা জেলা যুগ্ম জর্জ কেসব রায় চৌধুরী, ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক ড. ইরফান বিন তোরাব আলী, কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান বাহাদুর, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন সহ, সাংবাদিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা দল মত নির্বিশেষে বরুড়া উপজেলার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিন ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন, মোঃ আবদুল হক কে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। সভা শেষে বাদ জুমা বার্ষিক মেজবান অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার