শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
শান্তিগঞ্জ উপজেলার পৃথকস্থানে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুবরণ করেছেন। রবিবার দুপর ২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পশ্চিম পাশে খালের মধ্যে পড়ে রায়হান আহমদ (২) নামের এক শিশু মারা যায়। রায়হান আহসানমারা এলাকার বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু রায়হান আহমদ তার পরিবারের অগোচরে হাঁটতে হাঁটতে পানিতে পারে যায়। হঠাৎ তার মা রত্মা বেগম ছেলেকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩টায় তাকে পাশের খালে পাওয়া যায়।
পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রায়হানকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের বাড়ির সাঁকো থেকে পড়ে সাইদুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সাঁকো থেকে পড়ে মৃত্যু হয় তার।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইমুনা সন্ধ্যা সময় সাঁকোর উপর থেকে পড়ে যায়। এক ঘন্টা ধরে তাকে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন তারা। সন্ধ্যা ৭টায় বাড়ির সামনের খালে মৃত অবস্থায় মাইমুনার লাশ পাওয়া যায়।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যা মোছা. রুকিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান