এবার সেই উচ্চমান সহকারীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
উচ্চমান সহকারীর সম্পদের পাহাড় শিরোনামে গত ২০ জুলাই দৈনিক সকালের সময়ে একটি সংবাদ প্রকাশ হয়। দৈনিক সকালের সময় সহ বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে জেলা জুড়ে তোলপাড় শুরু হলে নড়েচড়ে বসে মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস। ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান। দায়িত্ব দেওয়া হয় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তীকে ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, তদন্তে অনিয়ম প্রমাণিত হলে জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৫ বছর ধরে কর্মরত আছেন উচ্চমান সহকারী জাকির হোসেন। ২০০৮ সালে যোগ দেওয়ার পর বিভিন্ন অভিযোগে ২০১৪ সালে তাকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু ছয় মাসের মাথায় আবার মৌলভীবাজারে ফেরেন। ফেরার পরই যেন আলাদিনের চেরাগের সন্ধান পান তিনি। ইতিমধ্যে অনিয়ম ও দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়