রাজশাহীতে দুস্থদের মাঝে আইএইচসিআরএফের খাবার বিতরণ
রাজশাহীতে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (আইএইচসিআরএফ) করোনাকালীন দুর্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে। মঙ্গলবার (৩ আগস্ট) রাজশাহী রেলস্টেশনে ২০০ জন দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্ত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
তারা বলেন, আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকব এবং অসহায়-দুস্থ মানুষকে নিয়ে কাজ করব।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গোলাম সারোয়ার, এশিয়ান টিভির প্রতিনিধি আবু কাওসার মাখন, বিডি সোশ্যাল নিউজ ব্যুরোপ্রধান জুয়েল আহমেদ, দৈনিক গণধ্বনি প্রতিদিন প্রতিনিধি সোমেল মণ্ডল প্রমুখ।
এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল ফেরদৌস রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক ফাজানা হক, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল হক টিটু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অমি আহমেদ, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন হীরা, রকিবুল জামান রকি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, রাবু, আসাদুর জামান তুহিন, ওয়াদুর রহমান তুষার, আদিল হোসেন, আরিফুল ইসলাম আরিফ, আইয়ুব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied