কামারখন্দে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ১ হাজার ৮৮১ টি পুকুরে ১ হাজার ৯৫০ জন মৎস্য চাষি মাছ চাষ করছেন। বর্তমানে উপজেলায় মাছের চাহিদা ২ হাজার ৮৯০ মেট্রিক টন থাকলেও উৎপাদন হচ্ছে ১ হাজার ৭৬৩ মেট্রিক টন। এতে ঘাটতি রয়েছে ১ হাজার ১৮৮ মেট্রিক টন। তবে ২০২১-২০২২ অর্থ বছরে উৎপাদন ছিল ১ হাজার ৭৬৩ মেট্রিক টন গত বছরের চেয়ে এবছর প্রায় ১০০ মেট্রিক টন উৎপাদন বেড়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বলেন, মাছ চাষে অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় উপজেলায় চাষির সংখ্যা বাড়ছে। এতে মাছের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,কামারখন্দ কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্যান প্রসাদ পাল,
কামারখন্দ প্রেসক্লাবের,সভাপতি,দৈনিক ভোরের কাগজ কামারখন্দ প্রতিনিধি মোঃ দুলাল হোসেন মন্ডল,সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের কামারখন্দ সংবাদদাতা রাকিবুল ইসলাম রুবেল,দৈনিক আমার সংবাদের ইয়াছিন কবীর, দৈনিক প্রতিদিনের সংবাদের আশিক সরকার, দৈনিক আমাদের অর্থনীতির গোলাম কিবরিয়া,দৈনিক দিনকালের আব্দুর রাজ্জাক রাজ, দৈনিক আজকের পত্রিকার আব্দুল্লাহ আল মারুফ।দৈনিক সকালের সময় কামারখন্দ প্রতিনিধি শহিদুল ইসলাম,
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied