ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কমলগঞ্জের শমশেরনগরে দুই ব্যবসায়ীর বসত ঘর পুরে চাই


হোসেন বক্ত, কমলগঞ্জ photo হোসেন বক্ত, কমলগঞ্জ
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ৩:৩৫

মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাস লাইন থেকে আগুন লেগে ২ ব্যবসায়ীর বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ জুলাই) ভোর  ৫ টা ৩০ মিনিটের  দিকে উপজেলার শমশেরনগর সবুজবাগ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় পঞ্চাশ লক্ষ  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সহোদর ও একই সীমানার ভিতর পাশাপাশি বসতঘরে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাচ্চু শেখ ও সাচ্চু শেখদের বাসার গ্যাসের রাইজার লিক হয়ে কিছু দিন ধরে গ্যাস বের হচ্ছিল। তারা সঠিকভাবে তা মেরামত না করায় সোমবার ভোরে রাইজারের বের হওয়া গ্যাস থেকে প্রথমে সামনের ঘরে আগুন লাগে। আগুন লাগার পর বাসার লোকজন নিরাপদে বের হলেও দ্রুত আগুন দুটি ঘরে ছড়িয়ে পড়ে। ফলে দুটি বসতঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়।

আগুন লাগার খবর পেয়ে ভোর ৬ টায় কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাচ্চু শেখ ও সাচ্চু শেখ বলেন,  অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। একটি জিনিসও রক্ষা করতে পারেননি। ক্ষয়ক্ষতি সম্পর্কে সঠিকভাবে কিছু বলতে না পারলেও ধারণা করছেন নগদ টাকাসহ কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাদেরকে আবার নতুন করে বসত ঘর সাজাতে হবে।

কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দলনেতা ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস লাইন লিক হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এমএসএম / এমএসএম

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত