ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

এক মামলা তদন্তে থানা পুলিশ, সিআইডি ও পিবিআই'কে আদালতের নির্দেশ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ৪:৩২
একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন দেখে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন জহুরুল ইসলাম নামের এক আইনজীবী। রবিববার বেলা ১১টায় তিনি আদালতে হাজির হয়ে নিজের মামলা দায়েরের পক্ষে যথোপযুক্ত প্রমান পত্রিকায় প্রকাশিত সংবাদের শিরোনাম “অ্যাপের ফাঁদে নি:স্ব মানুষ-কোটিপতি হওয়ার স্বপ্নে জমা রাখছেন লাখ লাখ টাকা” ও এর ব্যাপারে বক্তব্য উপস্থান করেন।
বাদীর বক্তব্য আদালতের নজরে আসলে এই মামলাটি রাজপাড়া থানার অফিসার ইনচার্জ, ডিবি-রাজশাহী এবং পিবিআই-রাজশাহী এই তিন সংস্থার তিন সদস্যের যৌথ তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে এই তদন্ত দলকে অপরাধ বিষয়ে ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ, প্রতারক চক্রের অফিস ও অ্যাপস ভিত্তিক প্রতারণা কার্যক্রম বন্ধ সহ তদন্ত কর্মকর্তা এর আইনগত সকল দায়দায়িত্ব পালন শেষে যৌথ ভাবে আদালতে পুলিশ রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।
 
আদালতের নির্দেশনায় উল্লেখ করা হয়, রাজশাহী অঞ্চলে অ্যাপস এ বিনিয়োগের নামে ডিজিটাল প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ইতোপূর্বে এ নিয়ে সাইবার ট্রাইব্যুনালে একাধিক মামলা দায়ের হয়েছে। বর্তমানে আরও কিছু প্রতারক চক্র একই পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে ভিন্ন ভিন্ন নামে অ্যাপস এ বিনিয়োগের নামে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে পত্রিকায় রিপোর্ট প্রকাশ পেয়েছে। জনসাধারণকে এ ধরনের ডিজিটাল প্রতারণা থেকপ রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি আরোপের জন্য অভিযোগটি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী অপরাধের গুরুত্ব বিবেচনায় সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন আদালত।
 
এ ব্যাপারে মামলার বাদী এডভোকেট জহুরুল ইসলাম বলেন, আমি সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে চারপাশে ঘটে যাওয়া ঘটনা ও “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” পত্রিকার সংবাদ দেখে আহত হয়ে এই মামলাটি দায়ের করেছি। আমি চাইবো এর সুষ্ঠ তদন্ত হবে এই ধরনের অ্যাপস প্রতারকরা সর্বোচ্চ শাস্তির আওতায় আসবে এবং সাধারণ মানুষ ডিজিটাল প্রতারণার হাত থেকে মুক্তি পাবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম