কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় নবাগত পুলিশ সুপার
সোমবার (২৪ জুলাই) দুপুর দুইটায় কুষ্টিয়া পুলিশ সুপারের সভাকক্ষে নবাগত পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব (বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। নবাগত পুলিশ সুপার এ সময় কুষ্টিয়ার নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন।
সাংবাদিকদের বক্তব্য শেষে নবাগত পুলিশ সুপার জানান, কোন থানাতে মামলা, অভিযোগ কিংবা জিডি করতে কোন টাকা লাগবে না। আমি ওসিদের বলে দিয়েছি এ ধরনের কোন অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে ।জনগণের কাঙ্ক্ষিত সেবা বাড়ানোই হবে তার প্রথম কাজ। কিশোর গাং, চুরি,চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করবেন বলে জানিয়েছেন।
নবাগত পুলিশ সুপার হয়রানি ও দুর্নীতিমুক্ত পুলিশি সেবার প্রতিশ্রুতি দিয়ে পুলিশের ইতিবাচক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তারও প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সহ-সভাপতি মীর আরেফিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মৃধা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সকালের সময়ের জেলা প্রতিনিধি চাঁদ আলী, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দৈনিক বাংলাদেশের আলোর কুষ্টিয়া জেলা প্রতিনিধি সুমন মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কোষাধাক্ষ ইমরান হাসান পাপ্পু, সহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া, স্থানীয় পত্রিকার সম্পাদক, সাংবাদিকরাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied