ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সাগরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলো রশিদ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৩ বিকাল ৬:৮

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলো চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারার আব্দুর রশিদ।পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন রশিদের আকষ্মিক মৃত্যুর খবর আসায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতাম।

স্থানীয় জানা যায় ২৪ জুলাই( সোমবার) সকালে পশ্চিম চাম্বলের ১ নং ওয়ার্ডের জসিম বহদ্দারের ফিশিং বোটের শ্রমিক হিসেবে সমুদ্রে মাছ ধরতে যায়  উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনার খমর আলী পাড়ার মফজল আহমেদের বাড়ির মাহমদ আলীর পুত্র আব্দুর রশিদ (৪৭)। মাছ ধরতে জাল বসানোর জন্যে জালের গুচ্ছ স্থাপন করার সময় জালের সাথে থাকা "বিয়োন চোরা" নামক একটি লম্বা গাছ তাঁর ঘাড়ের উপর পড়ে যায়,এতে তাৎক্ষণিক আব্দুর রশিদের মৃত্যু হয়।

জীবিকার তাগিদে জসিম বহদ্দারের ফিশিং বোটের শ্রমিক হিসেবে সমুদ্রে মাছ ধরতে যাওয়া আব্দুর রশিদের আকষ্মিক মৃত্যুর খবর আসায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতাম।

নিহত আব্দুর রশিদ দুই ছেলে ও তিন মেয়েসহ ৫ সন্তানের জনক।তাঁর এক মেয়ে বিবাহ দিলেও এখনো অবিবাহিত রয়েছে আরো দুই মেয়ে।৫ সন্তানের মধ্যে  দুই ছেলে সবার ছোট।পরিবারের ব্যয়ভার বহন করতে উপার্জনের একমাত্র অবলম্বন ছিলেন নিহত আব্দুর রশিদ।

এব্যাপারে চাম্বল ইউপির ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ বলেন,জসিম বহদ্দারের ফিশিং বোটে শ্রমিক হিসেবে গিয়ে গণ্ডামারার আব্দুর রশিদ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে,নিহত ব্যক্তির পাড়ালিয়া আরো কয়েকজন শ্রমিকও ওই বোটে ছিলো,তাদের কাছ থেকে শুনেছি লোকটি মাথা ঘুরিয়ে হঠাৎ করে বোট থেকে পড়ে গেছে, এসময় বোটের লোকজন তাকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও পরে তাঁর মৃত্যু হয়।আর জসিম বহদ্দারের সাথে নিহতের পরিবারের স্বজনদের সাথে কথা হয়েছে,বোট মালিক জসিম বহদ্দার নিহতের পরিবারকে কিছু অর্থসহায়তা দেয়ার কথা দিয়েছে,এতে দুই পক্ষের সম্মতি পোষণ করায় লাশটি দাফন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মেম্বার শহিদুল্লাহ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক