ঘোড়াঘাটে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
গত সোমবার দিবাগত রাত ১২ টার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার ইসলামপুর গ্রামের মসজিদের পাশে জনৈক মোঃ নজরুল ইসলাম এর দোকানে সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক অসীম কুমার মোদক সঙ্গীয় ফোর্স ২ জনের নিকট হতে ২০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে আটক করে থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন। উক্ত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।
আটককৃতরা হলেন, উপজেলার জমিলাপুর গ্রামের মৃত দুদু শেখের ছেলে ইনসান আলী (৩৫) ও একই এলাকার মিতালী গুচ্ছগ্রামের মোস্তফা মিয়ার ছেলে বেল্লাল হোসেন (৩০)।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ২৫ জুলাই মঙ্গলবার দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied