রাজশাহীতে র্যাবের হাতে ৪২৪ বোতল ফেন্সিডিলসহ আটক ৪
র্যাব-৫ এর হাতে রাজশাহীতে ৪২৪ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক কারবারি আটক হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) র্যাব-৫ এর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ কথা জানানো হয়।
সোমবার রাত সাড়ে ৮ টায় রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর টাংগন পূর্বপাড়ায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-৪২৪ বোতল ফেনসিডিল সহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ৪ জনের মধ্যে ২ জন কাটাখালি থানার টাংগন এলাকার আলালের মোড়ের মৃত আমজাদ শেখের ছেলে মাসুম শেখ (৩৬) ও ইউসুফপুর টাংগন কলোনীর মৃত বোদন সরদারের ছেলে ম: জুয়েল (৪০)। অপর দুজন চারঘাট থানার ইউসুফ টাংগন পূর্ব পাড়ার মো: রুহুল আমিনের ছেলে সমর আলী (৩২) এবং পবা থানার কইপুকুরিয়ার আব্দুর সালামের ছেলে মাইনুল ইসলাম (৩০)। আটকের সময় তাদের কাছ থেকে ৪ টি মোবাইল ফোন ও ৫ টি সীমকার্ডও জব্দ করা হয়।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর টাংগন পূর্বপাড়া গ্রামের মৃত আতাহার হাজীর আম বাগানের কাছাকাছি পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ জন লোক তাদের হাতে থাকা ২ টি প্লাস্টিকের বস্তা মাটিতে ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক হয়।
আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied